বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গোপীনাথপুর গ্রামে ধানের জমিতে বিদ্যুৎ-চালিত সেচযন্ত্রের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন হোসেন (৩৫) নামের এক কৃষক মারা গেছেন। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটেছে। রিপনের বাবা আলম হোসেন জানান, রিপন সেচযন্ত্রের ঘরে বৈদ্যুতিক সুইচ দিতে গেলে আকস্মিকভাবে তারের সঙ্গে স্পর্শ লেগে যায়। এ সময় বিদ্যুৎস্পষ্টে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, তারটিতে কোনো ছিদ্র থাকতে পারে।