বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গায় সেচপাম্পের বিদ্যুতে স্পৃষ্ট হয়ে ডাবলু মোল্লা নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার মাধনগর জোয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাবলু একই এলাকার মৃত নাসির মোল্লার ছেলে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশের পুকুরে সেচপাম্প বসিয়ে পানি তুলছিলেন ডাবলু মোল্লা। এ সময় তিনি অসাবধানতাবশত সেচপাম্পের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত হন। তাঁর চিৎকারে পাশের জমিতে কর্মরত কৃষকেরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।