বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পত্নীতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেবর ও ভাবির মৃত্যু হয়েছে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ঘোষনগর ইউনিয়নের বরহট্টি গ্রামের ইসমাইল হোসেন (৪০) গত মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে যান। এ সময় জমিতে পড়ে থাকা অগভীর নলকূপের ছেঁড়া তারে তিনি জড়িয়ে পড়েন। তাঁর ভাবি মমতা বেগম (৩২) তা দেখে ইসমাইলকে বাঁচাতে গেলে তিনিও তারে জড়িয়ে যান। এ সময় ঘটনাস্থলেই ইসমাইল হোসেনের মৃত্যু হয়। মমতাকে দ্রুত পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।