বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর গ্রামে গত বুধবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন গাজী (৩৭) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মিলন গাজী কেশবপুর গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে। পারিবারিক সূত্র জানায়, গ্রামের নজরুল খান নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ-চালিত পানির পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান মিলন। বাউফল থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠিয়েছে। পটুয়াখালী অফিস|