ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাটারিচালিত অটোবাইকের এক চালক মারা গেছেন। গতকাল বুধবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিলালদি গ্রামে। অটোবাইকের চালক ওই ইউনিয়নের রশিদপুরা গ্রামের শাহেদ আলী মাতুব্বরের ছেলে ফারুক মাতুব্বর (২৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিউদ্দিন মোল্লা জানান, সকালে হিলালদি গ্রামের হায়দার হোসেনের রাইসমিলে অটোবাইকটি চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ফারুক। l