বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চকবাজার থানার কালাম কলোনি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সরোয়ার হোসেনের (৪৫) বাড়ি রাজশাহীতে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, কালাম কলোনির এমজি ম্যানশনে টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সরোয়ার। স্থানীয় লোকজন হাসপাতালে
আনার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।