বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় একটি ভবনের নির্মাণকাজ করার সময় গতকাল বুধবার দুপুরে রড-গ্রিল কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সুফিয়ান (৩০) নামের এক যুবক মারা গেছেন। তিনি ওই বাড়ির নির্মাণকাজের ঠিকাদারের দায়িত্ব পালন করছিলেন। টঙ্গী থানার এসআই সুমন ভক্ত বলেন, টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার সৌদিপ্রবাসী আইয়ুব আলী পাটোয়ারীর ভবন নির্মাণের কাজ চলছিল। গতকাল দুপুরে মিস্ত্রিকে রড দিতে গিয়ে সেটির সঙ্গে সুফিয়ানের লুঙ্গি আটকে তিনি রড কাটার মেশিনের ওপর পড়ে যান এবং বিদ্যুৎস্পৃষ্ট হন।