প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস দক্ষিণ ইউনিয়নের মহেশপুর সংলগ্ন মস্কিপুর গ্রামে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৪৭) নামের এক কৃষক মারা গেছেন। গতকাল শনিবার সকাল নয়টায় ওই ঘটনা ঘটে। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পরিবারের উপার্জনক্ষম একমাত্র সদস্যকে হারিয়ে পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে। বরুড়া থানার ওসি নাছির উদ্দিন মৃধা বলেন, মোহাম্মদ আলী একই গ্রামের কবির হোসেনের মাছের খামারের লাগোয়া আইলে ঘাস কাটতে যান। ওই সময়ে মাছের খামারের বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারা যান।