বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গতকাল রোববার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনীল দে (৩০) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি গৌরীপুর পৌর শহরের কালিপুর মধ্যমতরফ এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনীল দে গতকাল সকালে পৌর শহরের কালিপুর এলাকায় নতুন বাড়ি নির্মাণের কাজ করার সময় টিনের চালে ওঠেন। এ সময় টিনের চালের ওপর থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শেখ ও গৌরীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সাদেকুর রহমান জানান, সুনীল দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।