বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছে উঠে ডাব পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে শিকদার রায়হান-উজ-জামান সৌরভ (১৫) নামের এক স্কুলছাত্র। গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে ওই ঘটনা ঘটে। সৌরভ কচুয়া সদর ইউপির চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামানের ছেলে এবং সদরের মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।