বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রামধননগর গ্রামে গতকাল শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই গ্রামের কবির মিয়া (২৫) ও পৌরশহরের দুর্গাপুর এলাকার সোহেল মিয়া (৩০) আহত হয়েছেন। গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, ফিরোজের বাড়িতে পাকা ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে কাজ করার সময় নির্মাণশ্রমিক কবির ও সোহেল একটি লোহার রড ওপরের দিকে তুলতে গেলে সেটি বিদ্যুতের তারে লেগে যায়। এতে ওই দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। ফিরোজ মিয়া শ্রমিকদের রক্ষায় এগিয়ে গেলে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ফিরোজের মৃত্যু হয়।