বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ উপজেলায় গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে কেব্ল টিভির লাইন মেরামত করার সময় বিদ্যুতের ঝুলে থাকা তারে জড়িয়ে জাহিদুল ইসলাম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়। জাহিদুল একই গ্রামের আবদুর রশিদের ছেলে। অপরদিকে সুন্দরগঞ্জ উপজেলার সীচা গ্রামের কাঠমিস্ত্রি আবদুল জব্বার (৪৫) ঘরের টিনের চালে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান।