বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা শহরের কাছে বেলনগর গ্রামে গতকাল শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইয়ুব হোসেন (৫৫) নামে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১১টার দিকে তিনি স্থানীয় মাঠে বিদ্যুৎচালিত সেচযন্ত্রের মাধ্যমে ধানের জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।