বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল লতিফ (৫০) নামের এক রেল কর্মচারী নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আবদুল লতিফ খুলশী থানার টাইগারপাস রেলওয়ে কলোনিতে থাকতেন।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার প্রথম আলোকে জানান, দেওয়ানহাট হাজী মসজিদ এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে বাল্ব লাগানোর সময় আবদুল লতিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।