বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মো. জোবায়ের (২১) কাজীর দেউড়ি এম এ আজিজ স্টেডিয়ামের বিপরীতে একটি নির্মাণাধীন হোটেলে কাজ করছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, সকালে কাজ করার সময় জোবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।