প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মেরুল বাড্ডায় গতকাল শুক্রবার বিকেলে একটি পাঁচতলা বাড়ির তৃতীয় তলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কাশেম (৫০) নামে এক নিরাপত্তাকর্মী মারা গেছেন। ওই বাড়ির মালিক আনোয়ারা বেগম জানান, তৃতীয় তলায় বৈদ্যুতিক লাইনের সংস্কারকাজ চলছিল। আবুল কাশেম বিকেলে পানির পাম্পের সংযোগ তারে অসাবধানতায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।