বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের মুরাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়নাল আবেদীন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল গ্রামের বশির মিয়ার ছেলে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বেলা ১১টার দিকে জয়নাল আবেদীন বিদ্যুতের খুঁটি থেকে তাঁর নিজ বসতঘরে বিদ্যুৎ-সংযোগ দিচ্ছিলেন। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।