বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া মাইলের মাথা এলাকায় গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশারফ হোসেন ভান্ডারি (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
মোশারফের বাড়ি উপজেলার মিঠানালা গ্রামে। তিনি মাইলের মাথা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে মোশারফ বাড়ির ছাদে টেলিভিশনের অ্যান্টেনায় তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।