বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রিকশাচালক মারা গেছেন।

নিহত রিকশাচালক মো. মোস্তফার (৩৫) বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার সোনালি বাজার গ্রামে। তিনি চকবাজার খালপাড় এলাকার রিকশার একটি গ্যারেজে থাকতেন।

পুলিশ সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে আটটার দিকে চকবাজার ল্যাবরেটরি স্কুলের সামনে একটি বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তার ওপর পড়ে। মোস্তফা সেই পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, মোস্তফা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।