বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে কল্যাণ কুমার রায় নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সকালে পাঙ্গা মটকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গা লক্ষ্মীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কল্যাণ কুমার পাঙ্গা লালা মহেষলাল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে পাঙ্গার পাগলি মা পীরের মাজার এলাকা থেকে এলাকার কিছু লোকজন বাঁশের খুঁটির মাধ্যমে প্রায় তিন কিলোমিটার দূরে লক্ষ্মীপাড়া পর্যন্ত পিডিবির বিদ্যুতের তার টানছিলেন। সকাল সাড়ে ১০টার মৌজা পাঙ্গা লক্ষ্মীপাড়া গ্রামের রমনাথ রায়ের ছেলে কল্যাণ কুমার ওই তার টানা দেখতে যায়। একপর্যায়ে সে নিচে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ ব্যাপারে পিডিবির ডোমারের আবাসিক প্রকৌশলী মনোরঞ্জন রায় বলেন, ‘সেখানে আমাদের কোনো লোকজন ছিল না। এলাকার কিছু মানুষ অবৈধভাবে লাইন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।