বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের নতুনবন্দর গ্রামে গত বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমন মিয়া (১৩) নামের এক স্কুলছাত্র মারা গেছে। লিমন ওই গ্রামের শওকত আলীর ছেলে। সে নতুনবন্দর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।
গত বৃহস্পতিবার রাতে বগুড়া থেকে ট্রাকবোঝাই খড় নিয়ে বাড়িতে ফিরছিল সে। ট্রাকে খড়ের ওপর বসেছিল সে। গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের মালিবাড়ি চৌরাস্তায় ট্রাকটি পৌঁছালে খুঁটি থেকে ঝুলে পড়া একটি বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই লিমন মারা যায়। মালিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বলেন, ঘটনাটি সদর থানা-পুলিশকে জানানো হয়েছে।