প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গতকাল সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহামঞ্চদ আজিজ (৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ডেইলপাড়ার বাসিন্দা আলী মিয়ার ছেলে এবং টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, খেলার সময় আজিজ সীমানা প্রাচীরের ওপর ওঠে। এ সময় দেয়ালের ওপর থাকা বিদ্যুতের তারে জড়িয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি