বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় রোববার রাতে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন মিয়া (২০) নামের এক ব্যক্তি মারা গেছেন। জয়দেবপুর থানার চক্রবর্তী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট সুমন মারা যান।  গাজীপুর প্রতিনিধি