বিদ্যুৎস্পৃষ্ট হয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার বালাপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে তারেক হোসেন (১৫) গত সোমবার সন্ধ্যায় বাড়ির গোসলখানার সুইচ বোর্ডের বৈদ্যুতিক তার ঠিক করছিল। এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে এলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশঙ্কাজনক অবস্থায় তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর রাত ১০টায় সে মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইকরচালীর ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন। তারেক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিল।
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি