বিদ্যুৎস্পৃষ্ট হয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামে গতকাল সোমবার সকালে তাহমিনা খাতুন নামে এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তাহমিনার স্বামী সাইদুর রহমান জানান, সকাল ১০টার দিকে তাঁর স্ত্রী বাড়ির টেলিভিশনে ডিশ কেব্লের সংযোগ দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।