বিদ্যুৎস্পৃষ্ট হয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলা ভাটোয়াইল গ্রামে গতকাল শনিবার সকালে মাঠে সেচযন্ত্র চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পঙ্কজ বিশ্বাস (৩৫) নামের এক কৃষক মারা গেছেন। তিনি ওই গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, সকাল ছয়টার দিকে সেচ দেওয়ার জন্য মাঠে যান পঙ্কজ বিশ্বাস। সেখানে সেচযন্ত্র চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।