বিদ্যুৎস্পৃষ্ট হয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়ার শাঁখারীবাজারে গতকাল সকালে একটি দরজি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কারখানায় পোশাক তৈরির কাজ করছিলেন আলমগীর (২০)। একপর্যায়ে সেলাই মেশিনে সমস্যা দেখা দেয়। এরপর মেরামত করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়।