বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটটি গরুর মৃত্যু, ক্ষতিপূরণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বড়বাড়িয়া গ্রামে ঘূর্ণিঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে আটটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ঘেরাও করে।এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় সরিষাবাড়ীর ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীতে বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকে। গত সোমবার ভোরে বড়বাড়িয়া গ্রামের কৃষকেরা মাঠে গরু চরাতে গেলে বিদ্যুতের ওই ছেঁড়া তারে জড়িয়ে আটটি গরুর মৃত্যু হয়।গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বড়বাড়িয়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী ক্ষতিপূরণের দাবিতে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কার্যালয় ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রকৌশলী মো. ইয়াহিয়া খান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বড়বাড়িয়া গ্রামের ইউপি সদস্য বেলায়েত হোসেন অভিযোগ করেন, ঝড়ের পর ওই রাতেই মুঠোফোনে বিষয়টি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে জানানো হয়। কিন্তু ওই কেন্দ্রের কর্মকর্তাদের অবহেলায় কৃষকদের গরুগুলো বিদু্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মারা যায়। কৃষকেরা দাবি করেন, আটটি গরু মারা যাওয়ায় তাঁদের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।