বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় বিএনপির রোডমার্চের ব্যানার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মোহাম্মদ বেলাল (৪৮)। কুমিল্লা জেলার চান্দিনা থানার সীমান্তপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, পুনাক মার্কেটের বিপরীতে একটি বিদ্যুতের খুঁটি থেকে ব্যানার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বেলাল।