বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশাল এলাকায় এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তাঁর শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, দগ্ধ ব্যক্তির নাম জাহাঙ্গীর কবির (২৫)। গতকাল শনিবার দিবাগত রাতে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন তিনি।

হাসপাতাল সূত্র জানায়, জাহাঙ্গীরের স্বীকারোক্তি অনুযায়ী, রাতে বিদ্যুতের তার কাটতে গিয়ে স্পৃষ্ট ও দগ্ধ হন তিনি।

পরিদর্শক মোজাম্মেল হক বলেন, তার চুরি করতে গিয়ে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, দগ্ধ ব্যক্তির অবস্থা শঙ্কামুক্ত নয়।