বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশাল এলাকায় জাহাঙ্গীর কবির (২৫) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁর শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে তিনি দগ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, গত শনিবার রাতে বংশাল এলাকায় তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর রাস্তায় পড়ে যান। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। পরে জাহাঙ্গীরকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, শরীরের ৩৫ শতাংশ পুড়ে যাওয়ায় জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে গতকাল রোববার দুপুরে কমলাপুর রেলস্টেশনে খেলার সময় ট্রেনের নিচে পড়ে স্বাধীন (১০) নামের এক শিশু আহত হয়। গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।