বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষা এলাকায় বিদ্যুৎ-সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রহিম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, চরলক্ষা আলী হোসেন মার্কেটসংলগ্ন মাঠে গতকাল শুক্রবার বিকেলে ফুটবল ম্যাচ হওয়ার কথা। এ উপলক্ষে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে রহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন।