বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের খুলশী থানার চানমারী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুবেল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়। রুবেল ডবলমুরিং থানার মাঝিরঘাট এলাকার রুহুল আমিনের ছেলে।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্র জানায়, শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রুবেল।