বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দর ঈশাখাঁ গেট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে ওই যুবকের গাড়ির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর জানান।