বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আনোয়ার হোসেন (২৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আনোয়ারের স্ত্রী রুপসানা বেগম ও মা আনোয়ারা বেগম। গতকাল বৃহস্পতিবার ভোরে পৌরসভার সোহাগপুর গ্রামে এ ঘটনা ঘটে।আনোয়ারের বাবা আয়ুব আলী বলেন, বুধবার দিবাগত রাতের কোনো একসময় বাড়িসংলগ্ন রাস্তার পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। গতকাল ভোরে তাঁর স্ত্রী আনোয়ারা বেগম ও ছেলের বউ রুপসানা বেগম টিভির ডিশ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁরা আহত হন। তাঁদের চিৎকার শুনে ছেলে আনোয়ার হোসেন ঘুম থেকে উঠেই বিদ্যুতের মেইন সুইস বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।