প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্টে তালে মামুদ (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তালে মামুদ উপজেলার সদর ইউনিয়নের মুশা গ্রামের বাসিন্দা। তালে মামুদের পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় তালে মামুদ বিদ্যুতের সুইচ ঠিক করতে সুইচ বোর্ড েখালেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।