প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহমুদ আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবার জানায়, উপজেলার সাজনধরা গ্রামের মাহমুদ আলীর ঘরের ভেতর টানানো বিদ্যুতের তারের কিছু অংশ ইঁদুর কেটে ফেলে। পরে কাটা তারের একটি অংশ ঘরের টিনের বেড়ার সঙ্গে লেগে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। গতকাল মঙ্গলবার দুপুরে মাহমুদ আলী ঘরের বেড়ায় হেলান দিয়ে বসামাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।