বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের বান্দ রোড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু সরদার (৭৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। এ সময় তিনতলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন স্যানিটারি মিস্ত্রি মো. জসিমউদ্দিন।
গতকাল সোমবার বেলা পৌনে ১১টার দিকে নগরের বান্দ রোডের মৎস্য অবতরণকেন্দ্র (বিএফডিসি) এলাকায় পানির সংযোগ লাইনের কাজ করাতে গিয়ে বিদ্যুতায়িত হন কালু সরদার।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ওই এলাকার সরদার ভবনের মালিক কালু সরদার স্যানিটারি মিস্ত্রি নিয়ে তিনতলা ভবনের ছাদে পানির সংযোগ লাইন মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত পানির লাইনের জিআই পাইপ ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মূল সঞ্চালন লাইনের স্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান কালু সরদার। এ সময় স্যানিটারি মিস্ত্রি জসিম ছাদ থেকে ছিটকে নিচে পড়ে যান। স্থানীয় ব্যক্তিরা জসিমকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।