বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বিশ্বকলোনি আবাসিক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ বাবুল (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল সোয়া আটটার দিকে কলোনির এন ব্লকের নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত নায়েক আবদুল হামিদ প্রথম আলোকে জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত মোহাম্মদ বাবুলকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মোহাম্মদ সাব্বির জানান, তাঁর বাবা নগরের একটি পোশাক কারখানায় ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।