বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার চকবাজারে গতকাল শনিবার ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিপুল (২২) নামের এক তরুণ মারা গেছেন। তিনি প্লাস্টিকের পণ্য তৈরির একটি কারখানায় কাজ করতেন। সেখানে কর্মরত অবস্থায় দুর্ঘটনাটি ঘটে।
পিপুলের সহকর্মী মোহাম্মদ হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, চকবাজারের সর্দার গলির খাজে দেওয়ান ১ নম্বর লেনের ৬০ নম্বর বাসায় প্লাস্টিকের পণ্য তৈরির কারখানাটির অবস্থান। সেখানে কাজ করার সময় ভোরের দিকে পিপুল বিদ্যুৎস্পৃষ্ট হন।
দুর্ঘটনার পর মোহাম্মদ হোসেনই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ভোর ছয়টার দিকে চিকিৎসকেরা পিপুলকে মৃত ঘোষণা করেন। পিপুলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদিতে।