বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে মো. হৃদয় (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার ফতেপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হৃদয় ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে। ওই গ্রামের দুজন বাসিন্দা জানান, সন্ধ্যা সাতটায় হৃদয় বাড়িসংলগ্ন পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুর পাড়ে বিদ্যুৎ লাইনের ছেঁড়া তারে পা জড়িয়ে যায়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি|