বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ মিয়া নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার সোহাগপুর গ্রামের আবদুল করিমের ছেলে। আকাশ বরুয়াজানী হাসান উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত। থানার পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকালে পৌর শহরের গড়কান্দা এলাকার দুই লেন সড়কের পাশে বিদ্যুচ্চালিত পাম্পের মাধ্যমে পানি দিয়ে ট্রাক পরিষ্কার করছিল আকাশ। পাম্প বন্ধ করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সে। ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয়। নালিতাবাড়ী থানার এসআই নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।