বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বন্দর থানাধীন বন্দরটিলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়না (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।ময়না ময়মনসিংহ সদরের বাসিন্দা আবদুল কাদেরের মেয়ে। তার বড় বোন চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) একটি পোশাক কারখানায় কাজ করেন। ময়না তার বোনের বাসায় থাকত।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, বন্দরটিলার সিটি করপোরেশন মার্কেটের পেছনে একটি সেমিপাকা বাসার ওপরে টিনের ছাদে কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায় ময়না। পরে তাকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।