প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলায় গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাকুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার ছোট হাজিপুর বড় বানিয়াপাড়া গ্রামে। এলাকার অনেকে জানান, সকালে মোস্তাকুল বাড়ির পাশের আমনখেতে যান। এ সময় জমির ওপর দিয়ে টানানো বৈদ্যুতিক তার ছিঁড়ে তাঁর গায়ে পড়ে। স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোস্তাকুলকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।