প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে গতকাল সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহুরুল ইসলাম (৪০) নামের এক কৃষক মারা গেছেন। তিনি ওই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। সাদুল্যাপুর থানার পুলিশ সূত্র জানায়, বেলা দুইটার দিকে জহুরুল ইসলাম নিজ বাড়ির পাশে আলুর জমিতে বৈদ্যুতিক সেচপাম্পের সাহায্যে পানি দিচ্ছিলেন। পানি দেওয়া শেষে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে সাদুল্যাপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।