প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক মারা গেছেন। নিহত কৃষকের নাম রোকন মিয়া (৩০)। তিনি সদর উপজেলার মদনপুর মনাং গ্রামের দুলু মিয়ার ছেলে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মনাং গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, রোকন মিয়া গতকাল সকালে জমিতে আমনের চারা লাগাতে যান। এ সময় পল্লী বিদ্যুতের ছেঁড়া তার সরাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।