বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিল্লুর রহমান (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জিল্লুর রহমান একই গ্রামের মোজাম হোসেনের ছেলে। 

স্থানীয় লোকজন জানান, ঘটনার সময় জিল্লুর রহমান মাঠ থেকে ঘাসের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁর হাতে ধারালো হাঁসুয়া ছিল। বাড়িতে ঝুলন্ত বিদ্যুতের তার হাঁসুয়ায় বেঁধে কেটে যায় এবং তার শরীরে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন জিল্লুর। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।