বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানির পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বরিশালের গৌরনদী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা বি এম মাহবুব আলম (৫২)। আজ শুক্রবার দুপুরে পৌর সদরে চরগাধাতলী মহল্লায় নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, বি এম মাহবুব আলম আজ দুপুরে জুমার নামাজ পড়ে নিজ বাড়িতে ফিরে আসেন। বেলা পৌনে তিনটায় বাড়ির পানির পাম্পের সংযোগ দিতে যান। এ সময় বাড়ির লাইনে বিদ্যুৎ ছিল না। নিজ হাতে তারে সংযোগ দিতে যাওয়ার মুহূর্তে বিদ্যুৎ চলে এলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
স্থানীয় ও বাড়ির লোকজন মাহবুব আলমকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আবদুস সালাম তাঁকে মৃত ঘোষণা করেন।