বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরি খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি পৌর এলাকার ভিটাপাড়ার সেনাসদস্য এমদাদুল হকের স্ত্রী। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, দুপুরে পরি একটি রড নিয়ে বাড়ির ছাদে উঠছিলেন। একপর্যায়ে রডটি তারের সঙ্গে লেগে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।