বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় গতকাল বুধবার সকালে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুলন নেসা (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় নয়নশুকা জোলাপাড়া এলাকার আবুল কাশেমের স্ত্রী। প্রতিবেশীরা জানান, বাড়ির নলকূপের সঙ্গে বৈদ্যুতিক মোটরের সংযোগ ছিল। সেই নলকূপে পানি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তুলন নেসা। এ সময় পড়ে গিয়ে তাঁর মাথা ফেটে যায়। সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।